জাতীয়
ছবি: সংগৃহীত

পরিচ্ছন্ন ঢাকা গড়তে সিটি করপোরেশনকে প্রধানমন্ত্রীর নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাকে পরিষ্কার ও বাসযোগ্য নগরীতে পরিণত করতে দুই সিটি করপোরেশনকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

মঙ্গলবার (১৭ মার্চ) ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রশাসক আবদুস সালাম এবং উত্তর সিটি করপোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম খান মিল্টনের সঙ্গে আলোচনায় তিনি এ নির্দেশনা দেন।

সভায় ঢাকা শহরের বর্জ্য ব্যবস্থাপনা আধুনিকায়নের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। এ লক্ষ্যে ঈদের পরপরই কার্যক্রম শুরু করার তাগিদ দেওয়া হয়েছে।

প্রধানমন্ত্রী আরও নির্দেশ দেন, বর্জ্য অপসারণে বিদেশি যন্ত্রপাতির ওপর নির্ভরশীলতা কমিয়ে দেশেই এসব প্রযুক্তি উন্নয়ন বা উৎপাদনের উদ্যোগ নিতে হবে। এতে ব্যয় কমার পাশাপাশি স্থানীয় সক্ষমতাও বাড়বে বলে মনে করা হচ্ছে।

মতামত দিন