আকাশসীমা বন্ধের কারণে ঢাকা থেকে আরও ২৮ ফ্লাইট বাতিল।
মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে নিরাপত্তার উদ্বেগে ইরান, ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত, বাহরাইন, কাতার ও জর্ডান গত ২৮ ফেব্রুয়ারি থেকে তাদের আকাশসীমা সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে। এ পরিস্থিতি সরাসরি প্রভাব ফেলেছে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে।
সোমবার (১৬ মার্চ) ২৮টি আন্তর্জাতিক ও আঞ্চলিক ফ্লাইট বাতিল করা হয়েছে। বাতিল হওয়া ফ্লাইটগুলোর মধ্যে রয়েছে: কুয়েত ২টি, এয়ার অ্যারাবিয়া (শারজাহ) ৮টি, গালফ এয়ার (বাহরাইন) ২টি, কাতার এয়ারওয়েজ ৪টি, এমিরেটস ২টি, জাজিরা (কুয়েত) ৪টি, ফ্লাইদুবাই ৪টি এবং ইউএস-বাংলা এয়ারলাইন্স ২টি।
বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক) জানিয়েছে, মধ্যপ্রাচ্যে যুদ্ধ পরিস্থিতির কারণে এই সিরিজে পূর্বে বাতিল হওয়া ফ্লাইটগুলো মিলিয়ে মোট বাতিলকৃত ফ্লাইটের সংখ্যা এখন ৫২৮।
মতামত দিন