নির্বাচন ও গণভোট নির্বিঘ্ন করতে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে ভোটারদের অংশগ্রহণ নিশ্চিত করতে নির্বাচনকালীন বিশেষ ব্যবস্থার অংশ হিসেবে টানা তিন দিনের সরকারি ছুটি ঘোষণা করেছে সরকার।
উপদেষ্টা পরিষদের বৈঠকে নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি (বুধবার ও বৃহস্পতিবার) নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি পালন করা হবে।
একইসঙ্গে সরকারি ও বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীরাও এই ছুটির আওতায় থাকবেন বলে জানানো হয়েছে।
এদিকে শিল্পাঞ্চলে কর্মরত শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগ সহজ করতে ভোটের আগের দিন ১০ ফেব্রুয়ারি (মঙ্গলবার) বিশেষ ছুটি ঘোষণা করা হয়েছে।
এ সংক্রান্ত প্রজ্ঞাপনে রাষ্ট্রপতির আদেশক্রমে স্বাক্ষর করেছেন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সহকারী সচিব এ.বি.এম. আবু বাকার ছিদ্দিক।

মতামত দিন