শহরে শান্তি বজায় রাখতে হর্ন বাজালে দিতে হবে ১০ হাজার টাকা জরিমানা:ডিএমপি
শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এলাকায় অযথা হর্ন বাজানো নিয়ন্ত্রণে কার্যক্রম চালাচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ। রোববার (২৫ জানুয়ারি) সকালে এই নীরব এলাকা বাস্তবায়ন কর্মসূচিতে অংশগ্রহণ করে ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ট্রাফিক) মো. সরওয়ার জানান, বর্তমানে জরিমানার প্রথম ধাপে বড় গাড়ির জন্য ২৫০০ টাকা এবং মোটরসাইকেলের জন্য ১০০০ টাকা আদায় করা হবে।
তিনি আরও বলেন, একই অপরাধ পুনরায় ঘটলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। প্রথম দুইবার জরিমানার পর যদি কেউ একই ভুল পাঁচবার করে, তবে তার লাইসেন্সের পয়েন্ট কাটা হবে। ধারাবাহিকভাবে পয়েন্ট কেটে একপর্যায়ে চালকের লাইসেন্স বাতিল করা হবে। মো. সরওয়ারের তথ্য অনুযায়ী, গত দেড় মাসে বিমানবন্দর এলাকা ও অন্যান্য নীরব এলাকায় প্রায় ৯ হাজার মামলা দায়ের করা হয়েছে।
অভিযানে উপস্থিত পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, “আইন মানতে বাধ্য করা সরকারের দায়িত্ব, কিন্তু মানুষের সচেতনতা ছাড়া তা কার্যকর করা সম্ভব নয়।” তিনি আইন মেনে চলা ছাড়াও চালকদের সচেতনতার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

মতামত দিন