জাতীয়
ছবি: সংগৃহীত

আজ থেকে পোস্টাল ভোট দিতে পারবেন প্রবাসীরা।

নিজেস্ব প্রতিবেদক:

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং গণভোটের জন্য বিদেশে থাকা প্রবাসী ভোটাররা আজ (বুধবার) বিকেল ৫টা থেকে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। পোস্টাল ভোট প্রদানের প্রক্রিয়া ‘পোস্টাল ভোট বিডি’ মোবাইল অ্যাপের মাধ্যমে সম্পন্ন হবে।

নির্বাচন কমিশন জানিয়েছে, ভোটাররা সংশ্লিষ্ট আসনের প্রার্থী ও প্রতীক নির্বাচন করে তাদের ভোট দিতে পারবেন। ভোট প্রদান শেষে ব্যালট অবশ্যই ডাকযোগে বাংলাদেশের সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে পাঠাতে হবে। শেষ সময়সীমা নির্ধারিত হয়েছে ২৫ জানুয়ারি ২০২৬।

একজন ভোটার অ্যাপে ভোট প্রদান করলে তা সম্পূর্ণ নিরাপদ ও গোপনীয় থাকে। কমিশন নিশ্চিত করেছে, কোনো অন্য ব্যক্তি ভোট প্রদান করতে পারবে না। এই ব্যবস্থা প্রবাসী ভোটারের স্বতন্ত্র ও সুরক্ষিত ভোটাধিকার নিশ্চিত করছে।

প্রবাসী ভোটার নিবন্ধন প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান জানিয়েছেন, বিশ্বের ১২১টি দেশে অবস্থানরত প্রায় ৭ লাখ ৬৭ হাজার ভোটারের কাছে পোস্টাল ব্যালট ইতোমধ্যে পাঠানো হয়েছে।

নির্বাচন কমিশনের তথ্যানুযায়ী, এবার প্রবাসীদের জন্য ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৩ জন ভোটার নিবন্ধন করেছেন। ভোটাররা মোবাইল অ্যাপ অথবা কমিশনের ওয়েবসাইটের মাধ্যমে প্রক্রিয়া সম্পন্ন করতে পারবেন।

মতামত দিন