জাতীয়
ছবি: সংগৃহীত

নির্বাচন নিয়ে জরুরি ইস্যুতে সিইসির সঙ্গে বৈঠকে বসছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

নিজেস্ব প্রতিবেদক:

নির্বাচনকে ঘিরে চলমান গুরুত্বপূর্ণ ও তাৎক্ষণিক বিষয় নিয়ে প্রধান নির্বাচন কমিশনারের সঙ্গে বৈঠকে বসতে যাচ্ছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একটি প্রতিনিধি দল।

বুধবার (১৭ ডিসেম্বর) বিকেল ৪টায় নির্বাচন কমিশনে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

সংগঠনটির দপ্তর সম্পাদক শাহাদাত হোসেন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৈঠক শেষে নির্বাচন ও সংশ্লিষ্ট ইস্যু নিয়ে সাংবাদিকদের আনুষ্ঠানিকভাবে অবহিত করবে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন।

এর আগে বৈঠকটি বুধবার সকালে হওয়ার কথা থাকলেও নির্বাচন কমিশনের পক্ষ থেকে সময় পরিবর্তন করে বিকেলে নির্ধারণ করা হয়।

মতামত দিন