জাতীয়
ছবি: সংগৃহীত

কড়াইল বস্তিতে ভয়াবহ আগুনের পর ভোরে দেখা দিলো ধ্বংসস্তূপ।

নিজেস্ব প্রতিবেদক:

ভোরের প্রথম আলো উঠতেই কড়াইল বস্তির আগুনকবলিত অংশে স্পষ্ট হয়ে উঠেছে রাতের ভয়াবহতার চিহ্ন। সারারাত আগুনের সঙ্গে লড়ে প্রাণে বাঁচা মানুষগুলো সকালে ফিরে দেখেছেন—তাদের বসতঘর, জিনিসপত্র, সঞ্চয়—সবই ছাই হয়ে পড়ে আছে।

মঙ্গলবার (২৫ নভেম্বর) রাত ১০টা ৩৫ মিনিটে দীর্ঘ প্রচেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস। কিন্তু আগুন নিভলেও অগণিত মানুষের জীবনে যে শূন্যতা তৈরি হয়েছে, তা পূরণ করা কঠিন।

রাতের আগুনের পর সকালে যে দৃশ্য দেখা গেছে—চারদিকে শুধু পোড়া কাঠ, ঝলসানো টিন আর নিশ্চুপ কংক্রিটের খণ্ড। ঘর হারানো পরিবারগুলো খোলা আকাশের নিচে আশ্রয় নিয়ে অনিশ্চয়তার মধ্যে কাটাচ্ছেন সময়। কেউ কেউ ছাইচাপা ধ্বংসস্তূপে ফিরে খুঁজে পাচ্ছেন হয়তো একটি হাঁড়ি কিংবা অর্ধেক জ্বলসা কাপড়—এসবই তাদের এখনকার একমাত্র অবশিষ্ট সম্পদ।

বিভিন্ন সংস্থা ও রাজনৈতিক দলের পক্ষ থেকে কিছু ত্রাণ পৌঁছালেও ক্ষতিগ্রস্তদের দাবি—সহায়তা প্রয়োজনের তুলনায় অল্প। তাদের অনেকেই বলছেন, সামনে কীভাবে পরিবার চালাবেন, কোথায় থাকবেন—এ নিয়ে দুশ্চিন্তা আর অনিশ্চয়তাই এখন প্রধান বাস্তবতা।

মতামত দিন