ডেঙ্গুতে ২৪ ঘণ্টায় আরও ৪ জনের মৃত্যু,হাসপাতালে ভর্তি ১১০১।
নিজেস্ব প্রতিবেদক:
একদিনে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশে আরও ৪ জনের প্রাণহানি ঘটেছে। একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন এক হাজারের বেশি রোগী।
মঙ্গলবার (৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের হালনাগাদ প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।
তথ্য অনুযায়ী, সোমবার সকাল ৮টা থেকে পরদিন সকাল ৮টা পর্যন্ত ১ হাজার ১০১ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হন। চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্তের সংখ্যা পৌঁছেছে ৭৩ হাজার ৯২৩ জনে।
গত এক সপ্তাহে দেশে ডেঙ্গুতে মৃত্যু হয়েছে ১৪ জনের। এ নিয়ে বছরের শুরু থেকে এডিস মশাবাহিত এই রোগে মোট ২৮৮ জনের প্রাণহানি ঘটেছে।

মতামত দিন