ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে মো.কামাল উদ্দিনকে।
আইএমইডির বর্তমান সচিব মো. কামাল উদ্দিনকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের নতুন সচিব হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। রোববার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়েছে।
এর আগে ধর্ম মন্ত্রণালয়ের সচিব এ কে এম আফতাব হোসেন প্রামানিক ২৮ সেপ্টেম্বর অবসরে গিয়েছিলেন।
অন্যদিকে, বাস্তবায়ন, পরিবীক্ষণ ও মূল্যায়ন বিভাগের নতুন সচিব হিসেবে নিযুক্ত হয়েছেন জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির মহাপরিচালক (সচিব) সিরাজুন নুর চৌধুরী।
সাথে, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব চুক্তিভিত্তিক সিদ্দিক জোবায়েরকে জাতীয় পরিকল্পনা ও উন্নয়ন একাডেমির সিনিয়র সচিব পদে স্থানান্তর করা হয়েছে।
মতামত দিন