রমনা পার্কের লেক থেকে এক জনের লাশ উদ্ধার।
রমনা থানার উপপরিদর্শক (এসআই) মিজানুর রহমান জানান, ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে ওয়াসিমুলের পরিচয় শনাক্ত করা হয়েছে। তিনি ছিলেন সাবেক এক সচিবের ছেলে। দীর্ঘদিন ধরে শারীরিক অসুস্থতা ও মানসিক অস্থিরতায় ভুগছিলেন। প্রায় তিন দশক ধরে কোনো কাজ করতেন না। কয়েক বছর আগে স্ত্রী মারা যান এবং তাদের কোনো সন্তানও ছিল না। বর্তমানে তিনি মায়ের সঙ্গে নিউ ইস্কাটন গার্ডেনে বসবাস করছিলেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার আগে ওয়াসিমুল লেকের ধারে জুতা খুলে রেখে হাত-মুখ ধুচ্ছিলেন। কিছু সময় পর জুতাগুলো উপরে থাকলেও তাকে আর দেখা যাচ্ছিল না। পরে পানিতে তার ভাসমান দেহ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশকে খবর দেয়।
ওয়াসিমুলের মরদেহ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়েছে।
মতামত দিন