জাতীয়
ছবি: সংগৃহীত

দেশে ২৪ ঘণ্টায় ২৬৩ জন নতুন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি।

নিজেস্ব প্রতিবেদক: 

গত ২৪ ঘণ্টায় দেশে এডিস মশাবাহিত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ২৬৩ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। তবে এই সময় কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।

স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের সাম্প্রতিক তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৬৪ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন ও বরিশাল বিভাগে ৫৬ জন করে, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ৩৫ জন এবং ময়মনসিংহ বিভাগে ১৮ জন ভর্তি হয়েছেন।

বছরের শুরু থেকে এ পর্যন্ত দেশে ডেঙ্গুতে ২০২ জনের মৃত্যু হয়েছে। সর্বোচ্চ মৃত্যু (৯৫ জন) ঢাকা দক্ষিণ  সিটি করপোরেশন এলাকায় ঘটেছে। বরিশাল বিভাগে ৩২ জন, ঢাকা উত্তর সিটি করপোরেশন এলাকায় ২৭ জন এবং চট্টগ্রাম বিভাগে ২৪ জন ,রাজশাহী বিভাগে ১০ জন, ময়মনসিংহ বিভাগে ৬ জন, খুলনা বিভাগে ৫  জন এবং ঢাকা বিভাগে ৩ জনের মৃত্যু হয়েছে।

বিশেষজ্ঞরা জানাচ্ছেন, ডেঙ্গু এখন বছরের সর্বত্রই দেখা যাচ্ছে। বৃষ্টির পরিমাণ বেড়ে গেলে রোগের প্রকোপ বৃদ্ধি পায়। অধ্যাপক ড. আতিকুর রহমান বলেছেন, মশা নিধন ও জনসচেতনতা বৃদ্ধির পাশাপাশি সচেতনতা বজায় রাখা জরুরি। কীটতত্ত্ববিদ ড. মনজুর চৌধুরী আরও বলছেন, সঠিক জরিপ ও দক্ষ জনবল নিয়োগ ছাড়া মশানিধন কার্যকর হবে না।

প্রসঙ্গত, দেশে এক বছরে সর্বোচ্চ রোগী ভর্তি হয়েছিল ২০২৩ সালে, প্রায় ৩ লাখ ২১ হাজার। ২০২৪ সালে ১ লাখ ১ হাজার ২১১ জন, ২০২২ সালে ৬২ হাজার ৩৮২ জন, এবং ২০২১ সালে ২৮ হাজার ৪২৯ জন রোগী হাসপাতালে ভর্তি হন।

মতামত দিন