হবিগঞ্জে মহাসড়কে বাস চাপায় মা-ছেলের মৃত্যু।
নিজেস্ব প্রতিবেদক:
হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কে বুধবার (১৭ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে একটি যাত্রীবাহী বাসের চাপায় এক নারী ও তার চার বছরের সন্তান নিহত হয়েছেন।
নিহতরা হলেন বানিয়াচং উপজেলার সাগরদীঘি পশ্চিমপাড় গ্রামের সৈয়দ আলীর স্ত্রী শামীমা আক্তার (৪৫) এবং তাদের ছেলে তৌকি আহমেদ।
পুলিশ জানায়,তারা অসুস্থ আত্মীয়কে দেখতে নবীগঞ্জ উপজেলার সুনারু গ্রামে যাচ্ছিলেন। মহাসড়ক পারাপারের সময় সাউদিয়া পরিবহনের দ্রুতগামী বাস তাদের চাপা দেয়। দুর্ঘটনার ফলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে পাশের খাদে পড়ে।
ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। দুর্ঘটনার কারণে প্রায় এক ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ থাকলেও পরে তা পুনরায় স্বাভাবিক হয়।
শেরপুর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু তাহের দেওয়ান নিহতদের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

মতামত দিন