জাতীয়
ছবি: সংগৃহীত

সুনামগঞ্জে প্রাইভেটকার-মোটরসাইকেল সংঘর্ষে দুইজনের মৃত্যু।

নিজেস্ব প্রতিবেদক:

সুনামগঞ্জের শান্তিগঞ্জে শনিবার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টায় প্রাইভেটকার ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। ঘটনাটি উপজেলার জয়কলস এলাকায় ঘটেছে।

নিহতরা হলেন, দোয়ারাবাজার উপজেলার আমবাড়ি সাউদেরগাঁও এলাকার বীর মুক্তিযোদ্ধা আব্দুল ওয়াহিদের ছেলে ছমিরুল হক জুয়েল (৩৮) এবং সুনামগঞ্জ সদর উপজেলার হাছননগর এলাকার মৃত আব্দুর রাজ্জাকের ছেলে ছব্দর আলী (৩৭)। তারা দুজনই সুনামগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ে প্রসেসিং সার্ভার পদে কর্মরত ছিলেন।

জয়কলস হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন কুমার চৌধুরী মৃত্যুর ঘটনা নিশ্চিত করেছেন।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে জেলা প্রশাসনের নোটিশ সঙ্গে নিয়ে জুয়েল ও ছব্দর আলী মোটরসাইকেলে জগন্নাথপুর যাচ্ছিলেন। শান্তিগঞ্জের জয়কলস এলাকায় পৌঁছালে সিলেট থেকে আসা একটি নম্বর প্লেটবিহীন প্রাইভেটকারের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে।

সড়কে ছিটকে পড়ার ফলে ঘটনাস্থলেই জুয়েল নিহত হন। গুরুতর আহত ছব্দর আলীকে স্থানীয়রা উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। পরে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক তাকে সিলেটে স্থানান্তর করেন, কিন্তু পথে মৃত্যুর খবর আসে।

ওসি সুমন কুমার চৌধুরী জানান, নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এছাড়া ঘাতক প্রাইভেটকার ও মোটরসাইকেল জব্দ করা হয়েছে।

মতামত দিন