জাতীয়
ছবি: সংগৃহীত

হবিগঞ্জে চুনারুঘাট থানার ওসিকে ক্লোজড।

নিজেস্ব প্রতিবেদক:

হবিগঞ্জের চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আলমকে শনিবার (১৩ সেপ্টেম্বর) পুলিশ লাইন্সে ক্লোজড করা হয়েছে।

এ বিষয়ে হবিগঞ্জের পুলিশ সুপার এএনএম সাজেদুর রহমান জানান, প্রাথমিকভাবে তাকে ক্লোজড করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

পুলিশ জানিয়েছে, নুর আলম তার বাসা থেকে ৪ লাখ টাকা চুরির অভিযোগে নিজের গাড়িচালকের বাসায় প্রবেশ করে ভাঙচুর করেছিলেন। এই ঘটনা সামাজিক যোগাযোগমাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ার পর পুলিশ তাকে ক্লোজড করার সিদ্ধান্ত নেয়।

চুনারুঘাট থানার ওসি ক্লোজড | কালবেলা

মতামত দিন