জাতীয়
ছবি: সংগৃহীত

ডিএমপির ৬ কর্মকর্তাকে বদলি।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ২ জন যুগ্ম পুলিশ কমিশনার ও ৪ জন সহকারী পুলিশ কমিশনারের পদ বদলি করা হয়েছে। মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে।


ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলীর স্বাক্ষরিত আদেশে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক অ্যাডমিন, প্ল্যানিং অ্যান্ড রিসার্চ) মোহাম্মদ এনামুল হককে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) হিসেবে বদলি করা হয়েছে। একই সঙ্গে যুগ্ম পুলিশ কমিশনার (ট্রাফিক-দক্ষিণ) মোহাম্মদ কামরুজ্জামানকে যুগ্ম পুলিশ কমিশনার (আইসিটি) পদে নিয়োগ দেওয়া হয়েছে।

সাহাযক কমিশনারদের মধ্যে সবুজবাগ জোনের সহকারী পুলিশ কমিশনার মোহাম্মদ আক্কাস আলীকে ট্রাফিক-রমনা জোনে ও সিটিটিসির সহকারী পুলিশ কমিশনার তৌফিক আহমেদকে ট্রাফিক-সবুজবাগ জোনে বদলি করা হয়েছে। এছাড়া ট্রাফিক-রমনা জোনের সহকারী পুলিশ কমিশনার আব্দুল হান্নান খানকে পেট্রোল-ধানমন্ডি জোনে এবং পেট্রোল-ধানমন্ডি জোনের সহকারী পুলিশ কমিশনার এস এম হাসিবুর রহমানকে ট্রাফিক-কোতোয়ালি জোনে বদলি করা হয়েছে।

বদলির মাধ্যমে ডিএমপি বিভিন্ন ট্রাফিক ও পেট্রোল জোনের কার্যক্রম আরও সুষ্ঠুভাবে পরিচালনার লক্ষ্য রাখা হয়েছে।

মতামত দিন