জাতীয়
ছবি: সংগৃহীত

ঈশ্বরদীতে পদ্মার পানি বেড়ে বিপদসংকেত: ফসলি জমি ও চরাঞ্চল পানিতে তলিয়ে যাচ্ছে।

নিজেস্ব প্রতিবেদক:

পাবনার ঈশ্বরদীতে পদ্মার পানি প্রতিদিন গড়ে ১০–১৫ সেন্টিমিটার করে বাড়ছে। রোববার (১৭ আগস্ট) সকাল ৬টা পর্যন্ত পাকশী হার্ডিঞ্জ ব্রিজ পয়েন্টে পানির উচ্চতা ১২.৯৩ সেন্টিমিটার পরিমাপ করা হয়।

বিপৎসীমা ১৩.৮০ সেন্টিমিটার, তাই মাত্র এক মিটার বাকি রয়েছে।

উপজেলার ধাপাড়ি, আরামবাড়িয়া, ইসলামপুরসহ নদী তীরবর্তী গ্রামে নদী বাঁধ উপচে পানি প্রবেশের উপক্রম হয়েছে। লক্ষ্মীকুন্ডা ইউনিয়নের শতশত একর কলাবাগান ও শাকসবজির জমি পানিতে তলিয়ে গেছে। চরাঞ্চলে পানি বৃদ্ধির ফলে গো-খাদ্যের সংকট দেখা দিয়েছে এবং গবাদিপশু নিয়ে স্থানান্তর শুরু হয়েছে।

হার্ডিঞ্জ ব্রিজের ১৫টি গার্ডারের মধ্যে ১৪টি ইতিমধ্যেই পানির নিচে। ব্রিজের নিচে থাকা দোকানপাট ও মসজিদের চারপাশে পানি উঠতে শুরু করেছে। বেশ কয়েকটি দোকান মালিক তাদের সামগ্রী সরিয়ে নিয়েছেন। ফুচকা বিক্রেতারা জানাচ্ছেন, দোকান বন্ধ করতে বাধ্য হয়েছেন।

পানি উন্নয়ন বোর্ডের রিডার হারিফুন নাঈম ইবনে সালাম জানান, শনিবার থেকে রোববার ভোর ৬টা  পর্যন্ত পানির উচ্চতা অপরিবর্তিত ছিল। উপসহকারী প্রকৌশলী ইলিয়াস হোসেন বলেন, বিপৎসীমা অতিক্রমের মাত্র এক মিটার দূরে পানি প্রবাহিত হচ্ছে।

ঈশ্বরদী উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুল মমিন জানান, ফসলি জমি ও কলাবাগানে পানি উঠতে শুরু হওয়ায় কৃষকদের বড় ধরনের ক্ষতির আশঙ্কা রয়েছে।

মতামত দিন