রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস অনুমোদনে শিক্ষার্থীদের আনন্দ।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাস নির্মাণ প্রকল্প একনেক সভায় অনুমোদিত হওয়ার খবর পাওয়ার পর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন।
রোববার (১৭ আগস্ট) দুপুরে এই সিদ্ধান্তের খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে অনশনরত শিক্ষার্থীরা উল্লাসে মেতে ওঠেন।
শিক্ষার্থীরা জানান, প্রতিষ্ঠার নয় বছর পার হলেও বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস না থাকায় তারা শ্রেণিকক্ষ সংকটসহ নানা সমস্যার মুখোমুখি হচ্ছেন। স্থায়ী ক্যাম্পাসের প্রকল্প অনুমোদনের ফলে শিক্ষক, শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা সবাই খুশি।
এর আগে, বিশ্ববিদ্যালয় নিজস্ব ক্যাম্পাসের দাবিতে অনশন, মানববন্ধন, বিক্ষোভ এবং সড়ক ও রেলপথ অবরোধসহ বিভিন্ন কর্মসূচি চালিয়েছিলেন শিক্ষার্থীরা।
মতামত দিন