বিদেশে দূতাবাস ও কূটনীতিকদের অফিস থেকে রাষ্ট্রপতি সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ।
ঢাকার পররাষ্ট্র মন্ত্রণালয় বিদেশে নিযুক্ত সব দূতাবাস, হাইকমিশন ও কূটনৈতিক আবাসে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের ছবি সরানোর নির্দেশ দিয়েছে। শনিবার এই নির্দেশনা পৌঁছেছে বলে একাধিক মিশন সূত্রে জানা গেছে।
সূত্রগুলো জানিয়েছেন, ইতিমধ্যেই কয়েকটি মিশনে ছবিগুলো সরানো শুরু হয়েছে। নির্দেশটি ফোনের মাধ্যমে দেওয়া হলেও, এর পেছনের কারণ নিয়ে বিস্তারিত কিছু জানানো হয়নি।
নির্দেশনা পাওয়া এক কর্মকর্তা জানান, তারা তা অনুসরণ করছেন, তবে এ নিয়ে বেশি কিছু বলতে পারছেন না। অন্য এক কর্মকর্তা বলেন, শুধু ফোনের মাধ্যমে নির্দেশ এসেছে এবং হঠাৎ এই সিদ্ধান্ত কেন নেয়া হলো তা জানা নেই।
পররাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আনুষ্ঠানিক কোনো বিবৃতি দেয়নি।
মতামত দিন