জাতীয়
ছবি: সংগৃহীত

বঙ্গবন্ধুর ৫০তম শাহাদাৎবার্ষিকীতে টুঙ্গিপাড়ায় বাড়তি নিরাপত্তা।

নিজেস্ব প্রতিবেদক:

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৫০তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে তার জন্মস্থান গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে। বৃহস্পতিবার (১৪ আগস্ট) রাত থেকেই সমাধিসৌধ ও আশেপাশের এলাকা ঘিরে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে।

শুক্রবার (১৫ আগস্ট) দেখা যায়, সমাধিসৌধের মূল প্রবেশপথসহ অন্যান্য গেট, স্থানীয় গুরুত্বপূর্ণ সড়ক এবং জনসমাগমের স্থানগুলোতে পুলিশ ও এপিবিএনের সদস্যরা অবস্থান করছেন। সমাধির ১ নং প্রবেশপথের সামনে প্রিজন ভ্যান ও আধুনিক যানবাহন রাখা হয়েছে। ২ ও ৩ নং গেটেও আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন। কিছু দোকানপাট খোলা থাকলেও জনসমাগম সীমিত রয়েছে।

স্থানীয়রা জানিয়েছেন, আগের বছরগুলোর মতো এবার কোনো আড়ম্বরপূর্ণ অনুষ্ঠান হচ্ছে না। নেতাদের অনুপস্থিতিতে সাধারণ মানুষই সীমিত পরিসরে শোক পালন করছেন।

টুঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা খোরশেদ আলম বলেন, “১৫ আগস্ট উপলক্ষে সারা এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। এখনও কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি, তবে আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক রয়েছে।”

মতামত দিন