মাদ্রাসার শিক্ষক-কর্মচারীদের জন্য জরুরি নির্দেশনা জারি করা হয়েছে।
নিজেস্ব প্রতিবেদক:
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের প্রধান ও শিক্ষক-কর্মচারীদের জন্য নতুন নির্দেশনা জারি করা হয়েছে। অধিদপ্তরে আসতে হলে এখন থেকে অবশ্যই ছুটি বা অনুমতিপত্র সঙ্গে রাখতে হবে।
তা না মানলে নিয়ম অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, নিয়মিত অধিদপ্তরে আসার কারণে শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে পাঠ ব্যাহত হচ্ছে। তাই এমপিওভুক্তিকরণ, পদোন্নতি, বকেয়া পরিশোধ, প্রশিক্ষণ মনোনয়ন ইত্যাদি সকল কাজ শুধুমাত্র প্রতিষ্ঠান প্রধানের মাধ্যমে অনলাইনে বা ডাকযোগে করা যাবে।
শাখা কর্মকর্তারা ছুটি বা অনুমতিপত্র যাচাই করবেন এবং নির্দেশনা মানা না হলে ‘বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জনবল কাঠামো ও এমপিও নীতিমালা-২০১৮’ অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
মতামত দিন