রাজশাহীতে একই পরিবারের চারজনের মরদেহ উদ্ধার।
রাজশাহীর পবা উপজেলার বামুনশিকড় গ্রামে শুক্রবার (১৫ আগস্ট) সকালে এক হৃদয়বিদারক ঘটনায় একই পরিবারের চারজনকে মৃত অবস্থায় পাওয়া গেছে। সকাল ৯টার দিকে নিজ বাড়ি থেকে তাদের মরদেহ উদ্ধার করে পুলিশ।
স্থানীয় সূত্রে জানা যায়, নিহতরা হলেন মিনারুল ইসলাম (৩০), তার স্ত্রী মনিরা বেগম (২৮), ছেলে মাহিম (১৩) ও দেড় বছরের মেয়ে মিথিলা। ঘটনাস্থল থেকে একটি চিঠি উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।
মতিহার থানা পুলিশের এএসআই কালাম পরভেজ জানান, বাড়ির উত্তরের কক্ষে মা ও মেয়ের নিথর দেহ পাওয়া যায়, আর দক্ষিণের কক্ষে বাবা ও ছেলে ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় ছিলেন। স্থানীয় বাসিন্দা মালেকের দাবি, মিনারুল কৃষিকাজ করতেন এবং তার ওপর প্রচুর ঋণের চাপ ছিল।
মতামত দিন