চলতি মাসে সময়মতো বেতন পাবেন না মাদ্রাসা শিক্ষকরা।
মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের আওতাধীন বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষকরা চলতি জুলাই মাসের বেতন নির্ধারিত সময়ে নাও পেতে পারেন।
৩১ জুলাই অধিদপ্তরের উপপরিচালক (অর্থ) ড. কে এম শফিকুল ইসলামের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, ইনক্রিমেন্ট এবং সংশ্লিষ্ট আর্থিক কার্যক্রম এখনো চলমান থাকায় বেতন প্রদানে ৫ থেকে ৭ কর্মদিবস অতিরিক্ত সময় লাগতে পারে।
অন্যদিকে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের জন্য উল্লেখযোগ্য পদক্ষেপ নিয়েছে সরকার। দেশের প্রায় ৬৫ হাজার ৫০০ প্রধান শিক্ষককে ১১তম ও ১২তম গ্রেড থেকে উন্নীত করে ১০ম গ্রেডে বেতন দেওয়ার সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
অন্তর্বর্তী সরকারের এই সিদ্ধান্তের ফলে প্রধান শিক্ষকরা যেমন দীর্ঘদিনের আর্থিক অবমূল্যায়ন থেকে মুক্তি পাবেন, তেমনি এতে শিক্ষা খাতে তাদের ভূমিকা আরও শক্তিশালী হবে বলে আশা করা হচ্ছে।
মতামত দিন