রাঙামাটির ঝুলন্ত সেতু পানিতে ডুবে যাওয়ায় পর্যটকদের চলাচল বন্ধ।
কয়েকদিনের অবিরাম বৃষ্টি ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানি বিপজ্জনক হারে বৃদ্ধি পেয়েছে। এতে রাঙামাটির পরিচিত ও পর্যটকদের আকর্ষণের কেন্দ্রস্থল ‘ঝুলন্ত সেতু’র পাটাতনে পানি উঠতে শুরু করেছে।
বুধবার সকালে সেতুর বিভিন্ন স্থানে ৬ ইঞ্চি থেকে তার বেশি পানিতে ডুবে যাওয়ায় রাঙামাটি পর্যটন করপোরেশন সেতুতে পর্যটকদের প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে।
১৯৮৬ সালে নির্মিত ৩৩৫ ফুট দীর্ঘ এই ঝুলন্ত সেতু দুটি পাহাড়ের মাঝে দুটি পিলারের ওপর দাঁড়িয়ে রয়েছে। কাপ্তাই হ্রদের পানি ১০৪ থেকে ১০৫ মিটার বেশি উচ্চতা হলে সেতুটি পানিতে ডুবে যায়। ব
র্তমানে কাপ্তাই হ্রদের পানি ১০৫ দশমিক ৬৯ মিটার এসএলএল রয়েছে। কর্তৃপক্ষ জানিয়েছে, যদি পানি ১০৮ দশমিক ৫ মিটার ছুঁয়েও যায়, তবে জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছেড়ে দেওয়া হবে।
রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা জানান, পানি কমা না পর্যন্ত ঝুলন্ত সেতুতে পর্যটকদের চলাচল বন্ধ থাকবে। সেতুটি পানিতে ডুবে যাওয়ায় নিরাপত্তার কারণে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
মতামত দিন