আজ থেকে একাদশে অনলাইন ভর্তি আবেদন শুরু।
দেশের সব কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে অনলাইন ভর্তির আবেদন আজ বুধবার থেকে শুরু হয়েছে। আবেদন করা যাবে ১১ আগস্ট পর্যন্ত।
শিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত নীতিমালা অনুযায়ী, এবারও এসএসসি বা সমমানের ফলাফলের ভিত্তিতেই ভর্তি হবে, কোনো পরীক্ষা নেওয়া হবে না। আবেদন ফি ২২০ টাকা।
ঢাকার ইংরেজি ভার্সনের নন-এমপিও কলেজে সর্বোচ্চ ফি ৮,৫০০ টাকা নির্ধারণ করা হয়েছে। উপজেলা পর্যায়ে এমপিওভুক্ত কলেজে বাংলা ভার্সনের জন্য সর্বনিম্ন ফি ১,০০০ টাকা। ফি অবশ্যই রসিদের মাধ্যমে নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
এবার ৯৩% আসন সাধারণ শিক্ষার্থীদের জন্য উন্মুক্ত থাকবে। বাকি ৭% আসনে মুক্তিযোদ্ধা পরিবার,শিক্ষা মন্ত্রণালয় ও অধীনস্থ দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের সন্তানদের জন্য সংরক্ষিত থাকবে।
আবেদনকারীদের মধ্যে সমান জিপিএ থাকলে মোট নম্বর এবং বিভাগভেদে নির্দিষ্ট বিষয়ের নম্বর দেখে মেধাক্রম নির্ধারণ করা হবে।
ভর্তির সম্পূর্ণ কার্যক্রম অনলাইনে সম্পন্ন করতে হবে এবং সব কলেজকে তথ্য ওয়েবসাইট ও নোটিশ বোর্ডে প্রকাশ করতে হবে। নিয়ম লঙ্ঘন করলে কলেজের স্বীকৃতি ও এমপিও বাতিল হতে পারে।

মতামত দিন