‘পিস টিভি বাংলা’ পুনরায় চালুর দাবিতে সরকারকে আইনি নোটিশ।
নোটিশে বলা হয়, ‘পিস টিভি বাংলা’ ইসলামের শিক্ষা ও মূল্যবোধ প্রচারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে এবং এটি মুসলিম দর্শকদের কাছে অত্যন্ত জনপ্রিয়। তাই এর সম্প্রচার বন্ধ রাখা মতপ্রকাশের স্বাধীনতার পরিপন্থী। সরকার যদি স্বপ্রণোদিতভাবে সম্প্রচারের অনুমতি না দেয়, তবে আদালতের দ্বারস্থ হওয়া হবে বলেও নোটিশে উল্লেখ করা হয়।
উল্লেখ্য, ২০১৬ সালের জুলাইয়ে ঢাকার হোলি আর্টিজানে জঙ্গি হামলার পর তদন্তে উঠে আসে—হামলাকারীদের একজন পিস টিভির বক্তব্য দ্বারা অনুপ্রাণিত হয়েছিল। এর প্রেক্ষিতে বাংলাদেশ সরকার ‘পিস টিভি বাংলা’ এবং ইংরেজি সংস্করণের সম্প্রচার বন্ধ করে দেয়। একই সময়ে ভারতেও পিস টিভি নিষিদ্ধ করা হয়।
তবে গত ১৯ আগস্ট নিজের ইউটিউব চ্যানেলের এক প্রশ্নোত্তর পর্বে ডা. জাকির নায়েক জানান, পিস টিভি এখনো স্যাটেলাইটের মাধ্যমে বিভিন্ন ভাষায় সম্প্রচার হচ্ছে, শুধু ভারত ও বাংলাদেশে ডাউনলিংক অনুমতি না থাকায় ক্যাবল অপারেটররা সম্প্রচার বন্ধ রেখেছে। তিনি আরও জানান, বাংলাদেশে পুনরায় সম্প্রচারের অনুমতির জন্য আবেদন করা হয়েছে, অনুমতি পেলেই পিস টিভি বাংলা আবার চালু হবে।
বর্তমানে ডা. জাকির নায়েক মালয়েশিয়ায় নির্বাসিত জীবনযাপন করছেন এবং সেখানে তার স্থায়ীভাবে থাকার অনুমতি রয়েছে।

মতামত দিন