ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০ ছাড়াল, ২৪ ঘণ্টায় প্রাণ গেল আরও ১১ জনের।
নিজেস্ব প্রতিবেদক:
দেশে চলতি বছর ডেঙ্গুতে মৃত্যুর সংখ্যা ৪০০-তে পৌঁছেছে। এর মধ্যে গত ২৪ ঘণ্টায় প্রাণ হারিয়েছেন আরও ১১ জন।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ২ হাজার ৭১ জন।
মঙ্গলবার (২৭ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুমের পৃথক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব বলছে, জানুয়ারি থেকে এ পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছেন ১ লাখ ২৮ হাজার ২৩৭ জন। তাঁদের মধ্যে ৪০০ জনের মৃত্যু হয়েছে।
এর আগে গত ৬ ও ১৫ অক্টোবর—দুই দিনেই ডেঙ্গুতে এক দিনে সর্বোচ্চ ১০ জন করে মারা গিয়েছিলেন। সর্বশেষ ২৪ ঘণ্টায় ১১ জনের মৃত্যু সেই সংখ্যাকেও ছাড়িয়ে গেছে।
মতামত দিন