জাতীয়
ছবি: সংগৃহীত

সবুজবাগে পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানীর সবুজবাগে এক পুলিশ কর্মকর্তার স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। প্রাথমিকভাবে পরিবারের সদস্যদের ধারণা, দীর্ঘদিনের মানসিক অবসাদের কারণেই তিনি আত্মহত্যার পথ বেছে নিয়েছেন।

রোববার (২৮ জুন) সকালে সবুজবাগ থানা পুলিশ দক্ষিণগাঁওয়ের শাহীবাগ এলাকার একটি বাসা থেকে ২৯ বছর বয়সী নিলুফার ইয়াসমিনের মরদেহ উদ্ধার করে। পরে প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া শেষে ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

পুলিশ জানায়, ভোর সাড়ে ৪টা থেকে সকাল সাড়ে ৮টার মধ্যে কোনো এক সময় পরিবারের অন্য সদস্যদের অগোচরে তিনি ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেন।

নিহত নিলুফারের স্বামী আনোয়ার হোসেন একজন উপপরিদর্শক (এসআই) হিসেবে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অধীনে কর্মরত। প্রায় ১৪ বছর আগে তাদের বিয়ে হয়। দম্পতির দুই সন্তান রয়েছে। ছেলে আরাফাত একটি আবাসিক মাদরাসায় লেখাপড়া করে, আর সাত বছর বয়সী মেয়ে আফিয়া মায়ের সঙ্গেই ওই বাসায় থাকত।

স্বামীর ভাষ্য, নিলুফার বিভিন্ন বিষয় নিয়ে সহজেই মানসিক চাপে ভুগতেন। বিশেষ করে ছেলের পড়াশোনা নিয়ে তিনি দীর্ঘদিন উদ্বিগ্ন ছিলেন। এসব কারণ মিলিয়েই তিনি মানসিকভাবে ভেঙে পড়েছিলেন বলে পরিবারের ধারণা।

নিলুফারের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলার বিক্রবিল গ্রামে। তিনি নুর ইসলামের মেয়ে। রাজধানীর দক্ষিণগাঁওয়ের শাহীবাগ এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে বসবাস করছিলেন।

ঘটনার প্রকৃত কারণ নিশ্চিত করতে পুলিশ বিষয়টি তদন্ত করছে।

মতামত দিন