জাতীয়
ছবি: সংগৃহীত

রাত ৯টার পর খোলা রাখা যাবে না দোকানপাট, ডিএসসিসির কঠোর নির্দেশ।

নিজেস্ব প্রতিবেদক:

করপোরেশন (ডিএসসিসি)। নির্ধারিত সময় অতিক্রম করে কোনো শপিংমল, মার্কেট বা দোকান চালু রাখা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দেওয়া হয়েছে।

ডিএসসিসির প্রকাশিত সর্বশেষ গণবিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সরকারি নির্দেশনা অনুসারে প্রতিদিন সকাল ১১টা থেকে রাত ৯টা পর্যন্তই এসব ব্যবসাপ্রতিষ্ঠান খোলা রাখা যাবে। এর বাইরে কার্যক্রম পরিচালনার কোনো সুযোগ নেই।

করপোরেশন জানিয়েছে, এই সময়সূচি নির্ধারণে ব্যবসায়ী ও সাধারণ ক্রেতা—উভয় পক্ষের সুবিধার বিষয় বিবেচনায় নেওয়া হয়েছে। তাই সবাইকে নির্ধারিত নিয়ম মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে বলা হয়েছে, নির্ধারিত সময় লঙ্ঘনের অভিযোগ পাওয়া গেলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন ও বিধিমালা অনুযায়ী প্রশাসনিক ও আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। এ বিষয়ে নিয়মিত নজরদারিও চালানো হবে।

মতামত দিন