খেলা-ধুলা
ছবি: সংগৃহীত

টেস্ট র‌্যাঙ্কিংয়ে ভারতকে টপকালো বাংলাদেশ: অভিনন্দন জানালেন প্রধানমন্ত্রী।

নিজেস্ব প্রতিবেদক:

ঘরের মাঠে পাকিস্তানকে প্রথমবার টেস্ট সিরিজে হারানোর কৃতিত্ব অর্জন করলো বাংলাদেশ। আজ বুধবার সিলেটে দ্বিতীয় টেস্টে ৭৮ রানের জয়ে ২-০ ব্যবধানে সিরিজ ও হোয়াইটওয়াশ দুটোই নিশ্চিত করলো টাইগাররা।

এর আগে মিরপুরে প্রথম টেস্টে জিতেছিল ১০৪ রানে।

এই জয়ের সুবাদে টেস্ট চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকায় ভারতকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। ৫৮.৩৩ শতাংশ পয়েন্ট নিয়ে এগিয়ে টাইগাররা, আর ৪৮.১৫ শতাংশ পয়েন্ট নিয়ে ছয়ে ভারত।

এই অসাধারণ জয়ে দলকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি আশা করেন, এই সাফল্য তরুণ প্রজন্মকে ক্রিকেটের প্রতি আরও উৎসাহিত করবে এবং দলীয় ঐক্য ও আত্মবিশ্বাস ধরে রেখে বাংলাদেশ বিশ্বমঞ্চে আরও এগিয়ে যাবে।

মতামত দিন