৭ জুনই হচ্ছে বিসিবি নির্বাচন, স্থগিতের আবেদন শুনল না হাইকোর্ট।
বিসিবি নির্বাচন ঠেকানো গেল না। স্থগিত চেয়ে করা সম্পূরক আবেদন শুনতে রাজি হয়নি হাইকোর্ট।
রোববার নির্বাচনের তফসিল ঘোষণা করা হয়েছে। তফসিল অনুযায়ী, আগ্রহী প্রার্থীরা ২০ ও ২১ মে মিরপুর শের-ই বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে বিসিবি কার্যালয় থেকে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র সংগ্রহ করতে পারবেন। মনোনয়নপত্র জমার সময় নির্ধারিত হয়েছে ২২ ও ২৩ মে। যাচাই-বাছাই ও প্রত্যাহার প্রক্রিয়া শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে।
এর আগে অ্যাডহক কমিটির সভাপতি তামিম ইকবাল মেয়াদ শেষ হওয়ার আগেই নির্বাচন দেওয়ার ইচ্ছা প্রকাশ করলে তিন সদস্যের নির্বাচন কমিশন গঠন করা হয়। সেই কমিশনই এই তফসিল ঘোষণা করেছে।

মতামত দিন