ফলে তার মৌসুম শেষ হয়ে যাওয়ার শঙ্কা জোরালো হয়েছে।
সোমবার (২৭ এপ্রিল) বিষয়টি নিশ্চিত করেছে ক্লাব কর্তৃপক্ষ রিয়াল মাদ্রিদ। বিশ্বকাপ শুরুর মাত্র কয়েক সপ্তাহ আগে এই ইনজুরিতে পড়ায় ফ্রান্স জাতীয় দলেও উদ্বেগ দেখা দিয়েছে।
স্প্যানিশ গণমাধ্যমের খবর অনুযায়ী, চলতি মৌসুমে আর মাঠে ফেরার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে এমবাপ্পের।
গত শুক্রবার রিয়াল বেটিসের বিপক্ষে ১-১ গোলে ড্র হওয়া ম্যাচে আবারও চোট পান তিনি এবং সেদিনই মাঠ ছাড়তে হয় তাকে।
আগামী ১১ জুন বিশ্বকাপ শুরু হওয়ার কথা থাকলেও এই ইনজুরি ফ্রান্সের জন্য বড় দুশ্চিন্তা তৈরি করেছে। ১৬ জুন সেনেগালের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে তাদের শিরোপা পুনরুদ্ধারের অভিযান। গ্রুপ ‘আই’-তে ফ্রান্সের অন্য দুই প্রতিপক্ষ ইরাক ও নরওয়ে।
মতামত দিন