কৃষি ও কৃষক
ছবি: সংগৃহীত

মৌলভীবাজারে পাহাড়ি ঢলে বাঁধ ভেঙে প্লাবন, হাজার হেক্টর ফসলের ক্ষতি।

নিজেস্ব প্রতিবেদক:

মৌলভীবাজারের কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলায় পাহাড়ি ঢলে গোগালিছড়া ও বালিয়াছড়ার বাঁধ ভেঙে ব্যাপক প্লাবন হয়েছে। এতে প্রায় ৩০টি গ্রাম পানির নিচে তলিয়ে গেছে এবং শত শত হেক্টর বোরো ধান ক্ষতিগ্রস্ত হয়েছে।

সোমবার (২৭ এপ্রিল) রাতের ভারী বৃষ্টির পর উজান থেকে নেমে আসা পানির চাপে বাঁধ ভেঙে এই পরিস্থিতি তৈরি হয়। কুলাউড়ায় একাধিক গ্রাম ও ফসলি জমি ডুবে যায়, আর কমলগঞ্জে প্রায় ৫০০ হেক্টর বোরো ধান পানিতে তলিয়ে গেছে।

স্থানীয় কৃষকরা জানান, ধান কাটার আগ মুহূর্তে ফসল নষ্ট হয়ে তারা বড় ক্ষতির মুখে পড়েছেন।

স্থানীয় প্রশাসন জানিয়েছে, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করা হয়েছে এবং ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হচ্ছে।

মতামত দিন