ইসলামের আলো
ছবি: সংগৃহীত

চলতি বছরের ওমরাহ মৌসুমের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরব।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের ওমরাহ মৌসুমের সময়সূচি ঘোষণা করেছে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়। আগামী ৩১ মে থেকে ওমরাহ ভিসা ইস্যু শুরু হবে এবং ১ জুন থেকে ভিসাধারীরা মক্কায় প্রবেশ ও ওমরাহ পালনের অনুমতি পাবেন।

মৌসুমের শেষ প্রান্তিক হিসেবে ২০২৭ সালের ৯ মার্চ পর্যন্ত ভিসা ইস্যু হবে, ২৩ মার্চের মধ্যে সৌদি আরবে প্রবেশ করতে হবে এবং ৭ এপ্রিলের মধ্যে সব যাত্রীকে দেশ ছাড়তে হবে।

মন্ত্রণালয় জানিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মের মাধ্যমে ওমরাহ প্যাকেজ প্রস্তুত ও চুক্তির কাজ প্রায় শেষ। যাত্রীদের অভিজ্ঞতা আরও সহজ ও মানসম্পন্ন করতেই এই সমন্বিত পরিকল্পনা নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।

সূত্র: গালফ নিউজ

মতামত দিন