ইসলামের আলো
ছবি: সংগৃহীত

এবারের হজের খুতবা বাংলাসহ ৫০ ভাষায় প্রচার করা হবে।

নিজেস্ব প্রতিবেদক:

এবারের হজ মৌসুমে পবিত্র মক্কা নগরী পরিণত হবে বহু ভাষা ও সংস্কৃতির মিলনস্থলে। বাংলা, উর্দু, ইন্দোনেশিয়ান, তুর্কি, ফার্সি, ইংরেজি, ফরাসিসহ নানা ভাষার মানুষ একসঙ্গে তাওয়াফ ও ধর্মীয় আচার পালন করবেন — যা মুসলিম উম্মাহর ঐক্যেরই প্রতিফলন।

ভাষাগত দূরত্ব ঘোচাতে এবার ব্যাপক প্রস্তুতি নিয়েছে সৌদি কর্তৃপক্ষ। গ্র্যান্ড মসজিদের খুতবা একযোগে ১০টি ভাষায় অনুবাদ করা হবে, যা 'মানারাত আল-হারামাইন' প্ল্যাটফর্ম ও এফএম রেডিওর মাধ্যমে শুনতে পারবেন হাজিরা। এ ছাড়া ওয়্যারলেস হেডফোন ও ডিজিটাল গাইড কার্ডের মাধ্যমে ৫০টিরও বেশি ভাষায় দিকনির্দেশনা দেওয়া হচ্ছে।

মসজিদুল হারামের ভেতরে বহুভাষিক সাইনবোর্ড, ইলেকট্রনিক স্ক্রিন ও বিভিন্ন ভাষায় অনূদিত কোরআনের কপি রাখা হয়েছে। মাঠ পর্যায়ে কাজ করছেন বহুভাষিক স্বেচ্ছাসেবক দল, যারা স্বাস্থ্যসেবা, নিরাপত্তা ও ধর্মীয় নির্দেশনায় হাজিদের পাশে থাকছেন।

কর্তৃপক্ষ বলছে, এসব উদ্যোগ কেবল ভাষার বাধা দূর করছে না, বরং বিশ্বের মুসলমানদের কাছে হজসেবা ও ইসলামের বার্তা আরও সহজে পৌঁছে দিচ্ছে।

সূত্র: আরব নিউজ

মতামত দিন