ঈদুল আজহার তারিখ জানাতে আজ বসছে চাঁদ দেখা কমিটির সভা।
নিজেস্ব প্রতিবেদক:
আজ সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা ডাকা হয়েছে। বায়তুল মোকাররমে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে পৌনে ৭টায় এই বৈঠক শুরু হবে।
১৪৪৭ হিজরি সনের জিলহজ মাসের চাঁদ দেখার উপর ভিত্তি করে এদিন ঈদুল আজহার চূড়ান্ত তারিখ জানানো হবে। বৈঠকে সভাপতিত্ব করবেন ধর্মবিষয়ক মন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ।
গতকাল রোববার ইসলামিক ফাউন্ডেশন এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছে। দেশের কোথাও চাঁদ দেখা গেলে নির্ধারিত ফোন নম্বরে অথবা স্থানীয় ডিসি বা ইউএনওকে জানাতে বলা হয়েছে।
অন্যদিকে বিশ্বের বেশ কয়েকটি দেশ ইতোমধ্যে ঈদের তারিখ নিশ্চিত করেছে। সৌদি আরবে আজ থেকে জিলহজ মাস গণনা শুরু হয়েছে এবং আগামী ২৭ মে ঈদুল আজহা পালিত হবে। মালয়েশিয়া, ইন্দোনেশিয়া ও আরব আমিরাতেও একই দিন ঈদ উদযাপনের ঘোষণা এসেছে। ২৬ মে হবে আরাফাত দিবস।

মতামত দিন