ইসলামের আলো
ছবি: সংগৃহীত

আগামীকাল সোমবার রাতভর সারা দেশে পালিত হবে পবিত্র লাইলাতুল কদর।

নিজেস্ব প্রতিবেদক:

আগামীকাল সোমবার রাতভর সারা দেশে পবিত্র লাইলাতুল কদর পালিত হবে। এই গুরুত্বপূর্ণ রাতে বিশেষ অনুষ্ঠান ও দোয়া মাহফিলের আয়োজন করেছে ইসলামিক ফাউন্ডেশন।

ইসলামিক ফাউন্ডেশনের একটি সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, সোমবার (১৬ মার্চ) বাদ মাগরিব বায়তুল মোকাররম জাতীয় মসজিদে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হবে। সভায় পবিত্র কোরআন ও হাদিসের আলোকে লাইলাতুল কদরের তাৎপর্য, ফজিলত এবং গুরুত্ব বিষয়ে ওয়াজ করবেন মসজিদের সিনিয়র পেশ ইমাম মুফতি মুহাম্মদ মিজানুর রহমান।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আ. ছালাম খান। সভার সভাপতিত্ব করবেন দ্বীনি দাওয়াত ও সংস্কৃতি বিভাগের পরিচালক ড. মোহাম্মদ হারুনুর রশীদ।

এছাড়া ইসলামিক ফাউন্ডেশনের সকল বিভাগীয় ও জেলা কার্যালয়, ইসলামিক মিশন কেন্দ্র এবং ইমাম প্রশিক্ষণ একাডেমিতেও একইভাবে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

মতামত দিন