ইসলামের আলো
ছবি: সংগৃহীত

ঈদের সম্ভাব্য দিন জানালো মধ্যপ্রাচ্যের দেশ বাহরাইন।

নিজেস্ব প্রতিবেদক:

চলতি বছরের রমজান মাস সম্ভাবনামতো পূর্ণ ৩০ দিন থাকবে। এর ভিত্তিতে, মুসলিম বিশ্বের বিভিন্ন দেশে ঈদুল ফিতর আগামী ২০ মার্চ শুক্রবার উদযাপিত হওয়ার সম্ভাবনা রয়েছে।


বাহরাইনের অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটির সহ-সভাপতি ও অ্যাপ্লাইড ফিজিক্সের অধ্যাপক ড. ওয়াহিব আল নাসের জানিয়েছেন, শাওয়াল মাসের চাঁদ দেখা যাবে কি না তা নির্ধারণ করতে ১৮ মার্চ বুধবার কমিটি বৈঠকে বসবে। ইসলামী রীতি অনুযায়ী নতুন মাসের শুরু সম্পূর্ণরূপে চাঁদ দেখার ওপর নির্ভর করে।

জ্যোতির্বৈজ্ঞানিক হিসাব অনুযায়ী নতুন চাঁদ ১৯ মার্চ ভোর ৪টা ৫ মিনিটে (মক্কা সময়) জন্ম নেবে। এর অর্থ, ১৮ মার্চ সূর্যাস্তের সময় আকাশে চাঁদ দেখা যাবে না, তাই রমজান মাস পূর্ণ ৩০ দিন ধরে চলার সম্ভাবনা বেশি।

ড. নাসের জানান, ১৯ মার্চ বৃহস্পতিবার সূর্যাস্তের পর বাহরাইনের আকাশে নতুন চাঁদ প্রায় ৬ ডিগ্রি উচ্চতায় দেখা যাবে এবং প্রায় ৩০ মিনিট পর্যন্ত দৃশ্যমান থাকবে। এ সময়টি পর্যবেক্ষণের জন্য অনুকূল।

তিনি আরও ব্যাখ্যা করেন, মাসের শুরুতে চাঁদের অবস্থান ও পূর্ণিমার তথ্য বিশ্লেষণ করে ধারণা করা গিয়েছিল যে রমজান ৩০ দিন হবে। বাহরাইনে রোজার দৈর্ঘ্য বর্তমানে প্রায় ১১ ঘণ্টা ২৪ মিনিট।

এছাড়া ড. নাসের উল্লেখ করেন, এবারের রমজান আবহাওয়া তুলনামূলকভাবে সুবিধাজনক। ফেব্রুয়ারি ও মার্চে মৃদু আবহাওয়ার কারণে রোজা পালন সহজ হয়েছে। প্রায় ১২ বছরের চন্দ্রচক্র অনুযায়ী এই সময়টিকে রোজা রাখার জন্য সবচেয়ে সুবিধাজনক সময় হিসেবে ধরা হয়।

মতামত দিন