আবহাওয়া
ছবি: সংগৃহীত

১৯ জেলায় ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

সন্ধ্যার আগেই ঝড় আসতে পারে দেশের বড় একটি অংশে। রাজধানী ঢাকাসহ ১৯ জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত দমকা হাওয়ার আশঙ্কা করছে আবহাওয়া অফিস।

শুক্রবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য এই পূর্বাভাস দেওয়া হয়েছে।

রাজশাহী, রংপুর, দিনাজপুর, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, যশোর, কুষ্টিয়া, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট — এই ১৯টি এলাকায় পশ্চিম ও উত্তর-পশ্চিম দিক থেকে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন