আবহাওয়া
ছবি: সংগৃহীত

আজ সন্ধ্যার মধ্যে ঢাকাসহ ৮ অঞ্চলে ঝড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা,নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

আজ মঙ্গলবার সন্ধ্যার আগেই ঢাকাসহ দেশের আটটি অঞ্চলে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সময়ে বৃষ্টি ও বজ্রপাতেরও আশঙ্কা রয়েছে।

পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে এই দমকা হাওয়া বয়ে যেতে পারে ঢাকা, ফরিদপুর, বরিশাল, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে।

এই পরিস্থিতিতে সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত এই আট অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। নৌযানগুলোকেও সতর্কভাবে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন