আবহাওয়া
ছবি: সংগৃহীত

১৪টি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা,নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের ১৪টি জেলায় ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির শঙ্কা রয়েছে। রংপুর, দিনাজপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, কুষ্টিয়া, ফরিদপুর, মাদারীপুর, কুমিল্লা, নোয়াখালী ও সিলেটের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বইতে পারে।
এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

বঙ্গোপসাগরে লঘুচাপ এবং পশ্চিমবঙ্গ সংলগ্ন এলাকায় আরেকটি লঘুচাপের প্রভাবে দেশজুড়ে বৃষ্টি ও বজ্রবৃষ্টির প্রবণতা বাড়ছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

গত ২৪ ঘণ্টায় সবচেয়ে বেশি গরম ছিল খুলনায়, সর্বোচ্চ তাপমাত্রা ৩৭ ডিগ্রি সেলসিয়াস। সবচেয়ে কম তাপমাত্রা রেকর্ড হয়েছে সিলেটে, ২০ দশমিক ৫ ডিগ্রি। আর সবচেয়ে বেশি বৃষ্টি হয়েছে কুড়িগ্রামের রাজারহাটে, ৬৪ মিলিমিটার।

মতামত দিন