৫ অঞ্চলে ঝোড়ো হাওয়ার আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত।
দেশের বিভিন্ন স্থানে স্বল্প সময়ের জন্য ঝড়ো আবহাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এ কারণে কয়েকটি অঞ্চলের নদীবন্দরকে সতর্ক থাকতে নির্দেশ দেওয়া হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দেওয়া এক পূর্বাভাসে আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হক বলেন, পাবনা, টাঙ্গাইল, ময়মনসিংহ, কুমিল্লা ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
তিনি জানান, এ সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠতে পারে, যা স্বল্পমেয়াদি ঝড়ো পরিস্থিতি তৈরি করতে পারে।
এই পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে এক নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।
মতামত দিন