আবহাওয়া
ছবি: সংগৃহীত

কয়েকদিনের দাবদাহে স্বস্তি, দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রসহ শিলাবৃষ্টির আভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে চলা তীব্র গরমের মধ্যে স্বস্তির ইঙ্গিত দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী দিনগুলোতে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি।

আবহাওয়া অফিস বলছে, পশ্চিম বঙ্গোপসাগর ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ সক্রিয় রয়েছে। পাশাপাশি দক্ষিণ বঙ্গোপসাগরে মৌসুমী লঘুচাপ অবস্থান করায় আবহাওয়ায় এই পরিবর্তন দেখা দিচ্ছে।

বৃহস্পতিবার সকাল থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এছাড়া রংপুর, রাজশাহী, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায়ও দমকা হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও শিলাবৃষ্টির আশঙ্কাও উড়িয়ে দেওয়া হয়নি।

এই বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। একই সঙ্গে রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

বর্তমানে রাজশাহী, পাবনা, সিরাজগঞ্জ, যশোর, চুয়াডাঙ্গা ও কুষ্টিয়ায় যে তাপপ্রবাহ চলছে, সেটিও ধীরে ধীরে কমে আসতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

মতামত দিন