আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকায় ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টিতে এক ঘণ্টার তাণ্ডব।

নিজেস্ব প্রতিবেদক:

ঢাকায় শুক্রবার রাতে হঠাৎ করে ঝোড়ো হাওয়ার সঙ্গে প্রবল বৃষ্টি ও শিলাবৃষ্টি হয়েছে। রাত ৭টা ৫৮ মিনিট থেকে  ৮টা ৫০ মিনিট পর্যন্ত প্রায় এক ঘণ্টা ধরে এই বৃষ্টি স্থায়ী হয়।


প্রত্যক্ষদর্শীরা জানান, বৃষ্টি শুরুর আগে হঠাৎ করে দমকা হাওয়া বইতে শুরু করে। অল্প সময়ের মধ্যেই আকাশ কালো মেঘে ঢেকে যায় এবং শুরু হয় ভারী বৃষ্টি। এর সঙ্গে উদ্বেগজনক হারে শিলাবৃষ্টি পড়তে থাকে, যা অনেক এলাকায় মানুষকে আতঙ্কিত করে তোলে।

রাজধানীর বিভিন্ন এলাকায় শিলার আকার তুলনামূলক বড় হওয়ায় সড়কে চলাচলকারী মানুষ ও যানবাহনের চালকেরা সাময়িকভাবে আশ্রয় নিতে বাধ্য হন। অনেক স্থানে টিনের ও গাছপালায় শিলার আঘাতে তীব্র শব্দ শোনা যায়।

হঠাৎ এই আবহাওয়া পরিবর্তনের কারণে কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতারও সৃষ্টি হয় বলে স্থানীয়রা জানিয়েছেন। আবহাওয়া বিশেষজ্ঞদের মতে, মৌসুমি পরিবর্তনের সময় এমন দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি হওয়া অস্বাভাবিক নয়।

তবে রাতের এই আকস্মিক ঝড়ো বৃষ্টি নগরবাসীর মধ্যে কিছুটা আতঙ্ক ও উৎকণ্ঠা সৃষ্টি করেছে।


মতামত দিন