১২ জেলায় সন্ধ্যার মধ্যে ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টির সতর্কতা।
নিজেস্ব প্রতিবেদক:
আবহাওয়া অধিদপ্তরের সতর্কবার্তা অনুযায়ী, বৃহস্পতিবার (১২ মার্চ) সন্ধ্যার মধ্যে দেশের ১২টি জেলায় অস্থায়ী ঝড়ো হাওয়া এবং বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
রংপুর, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, মাদারিপুর, কুষ্টিয়া, যশোর ও কুমিল্লা এলাকায় পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০–৮০ কিমি বেগে ঝড়ো হাওয়া বইতে পারে এবং সেখানে হঠাৎ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে।
নিরাপত্তার কারণে, এই সব এলাকার নদীবন্দরগুলোকে ২ নম্বর সতর্ক সংকেত প্রদর্শন করতে নির্দেশ দেওয়া হয়েছে।

মতামত দিন