আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী পাঁচ দিন ঝড়ো হাওয়াসহ বৃষ্টির সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

দেশের বিভিন্ন অঞ্চলে আগামী কয়েকদিন দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (১০ মার্চ) প্রকাশিত ১২০ ঘণ্টার পূর্বাভাসে এ তথ্য উল্লেখ করা হয়েছে।

পূর্বাভাসে সই করেছেন আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পশ্চিমবঙ্গ ও আশপাশের এলাকায় একটি লঘুচাপের বর্ধিতাংশ অবস্থান করছে। একই সময়ে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ সক্রিয় রয়েছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এ কারণে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।

মঙ্গলবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু–এক জায়গায় অস্থায়ী দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বুধবারের পূর্বাভাসে বলা হয়েছে, রংপুর, রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে এবং ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু–এক জায়গায় ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এদিন দিন ও রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

বৃহস্পতিবার দেশের উত্তরাঞ্চল ও উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি এলাকায় বৃষ্টির সম্ভাবনা তুলনামূলক বেশি থাকতে পারে। এদিনও কোথাও কোথাও দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে এবং দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে।

শুক্রবার একই ধরনের আবহাওয়া অব্যাহত থাকতে পারে। রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু জায়গায় এবং অন্যান্য বিভাগের দু–এক স্থানে বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও রাতের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

শনিবারও দেশের কয়েকটি অঞ্চলে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টির আভাস রয়েছে। বিশেষ করে ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু এলাকায় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকতে পারে। এদিন দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে, তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সামগ্রিকভাবে আগামী পাঁচ দিনে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন