আবহাওয়া
ছবি: সংগৃহীত

সন্ধ্যার মধ্যে ১২ জেলায় ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে সতর্কসংকেত।

নিজেস্ব প্রতিবেদক:

রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বুধবার সন্ধ্যার আগেই ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি হতে পারে বলে সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সম্ভাব্য ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে বলে জানিয়েছে সংস্থাটি।

বুধবার সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য প্রকাশিত পূর্বাভাসে এই তথ্য জানানো হয়। পরিস্থিতি বিবেচনায় সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ঢাকা, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ কিংবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি বয়ে যেতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সম্ভাব্য ঝড়ের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটারের মধ্যে থাকতে পারে। তাই বিশেষ করে নৌযান চলাচল ও নদীপথ ব্যবহারকারীদের প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন