আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

তুরস্কে ফের ভূমিকম্প, আতঙ্কে ঘর ছাড়লেন মানুষ।

নিজেস্ব প্রতিবেদক:

তুরস্ক-এর মালাতিয়া প্রদেশে বুধবার সকালে মাঝারি মাত্রার ভূমিকম্প অনুভূত হয়েছে। দেশটির দুর্যোগ ও জরুরি ব্যবস্থাপনা সংস্থা এএফএডি জানিয়েছে, রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫ দশমিক ৬।

স্থানীয় সময় সকাল ৯টার দিকে বাত্তালগাজি এলাকায় ভূমিকম্পটি আঘাত হানে। সংস্থাটির তথ্য অনুযায়ী, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ভূ-পৃষ্ঠের প্রায় ৭ কিলোমিটার গভীরে।

কম্পনের পরপরই বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। টেলিভিশন সম্প্রচারিত ফুটেজে দেখা যায়, শিক্ষাপ্রতিষ্ঠান খালি করে শিক্ষার্থীদের বাইরে নিয়ে আসা হয়। অনেক মানুষও দ্রুত ভবন ছেড়ে খোলা জায়গায় আশ্রয় নেন।

তাৎক্ষণিকভাবে প্রাণহানি বা বড় ধরনের ক্ষয়ক্ষতির খবর না মিললেও স্থানীয় প্রশাসন পরিস্থিতি পর্যবেক্ষণ করছে।

ভূমিকম্পপ্রবণ অঞ্চলে অবস্থিত হওয়ায় তুরস্কে প্রায়ই এমন কম্পন অনুভূত হয়। দেশটি কয়েকটি সক্রিয় ফল্ট লাইনের ওপর অবস্থান করছে।

এর আগে ২০২৩ সালে ভয়াবহ ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে তুরস্কের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ব্যাপক ধ্বংসযজ্ঞ ঘটে। সেই দুর্যোগে ৫৩ হাজারের বেশি মানুষ নিহত হন। একই ঘটনায় প্রতিবেশী সিরিয়া-তেও কয়েক হাজার মানুষের প্রাণহানি হয়েছিল।

মতামত দিন