বিদেশিদের ভিসামুক্ত অবস্থানের মেয়াদ কাটছাঁট করছে থাইল্যান্ড।
নিজেস্ব প্রতিবেদক:
পর্যটকদের অপব্যবহারের লাগাম টানতে নতুন সিদ্ধান্ত নিয়েছে ব্যাংকক। মঙ্গলবার মন্ত্রিসভার বৈঠকে অনুমোদিত নীতিমালায় ভিসা ছাড়া থাকার সুবিধা উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে।
করোনার ধাক্কা সামলে পর্যটন ঘুরে দাঁড় করাতে ২০২৪ সালে ৯৩টি দেশের নাগরিকদের জন্য বিনা ভিসায় ৬০ দিন থাকার বিশেষ ছাড় দিয়েছিল থাইল্যান্ড। কিন্তু সেই সুযোগে অনেকে অননুমোদিত কাজকর্মে জড়িয়ে পড়েছেন বলে অভিযোগ উঠেছে।
তাই এখন থেকে বেশিরভাগ দেশের পর্যটকদের জন্য সীমা নেমে আসছে ৩০ দিনে। আর যেসব দেশের নাগরিকদের ব্যাপারে নিরাপত্তা বা অপরাধের ঝুঁকি বেশি, তাদের জন্য এই মেয়াদ আরও কমিয়ে মাত্র ১৫ দিন করা হবে।

মতামত দিন