নতুন যুদ্ধ হলে 'অকল্পনীয় চমক' দেওয়ার হুঁশিয়ারি: ইরানের।
মধ্যপ্রাচ্যের উত্তেজনার মধ্যে যুক্তরাষ্ট্রকে সরাসরি চ্যালেঞ্জ ছুড়ে দিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাঘচি। বুধবার এক্সে দেওয়া পোস্টে তিনি দাবি করেন, ইরানই বিশ্বের ইতিহাসে প্রথমবার মার্কিন স্টিলথ প্রযুক্তির এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করেছে।
আরাঘচি সতর্ক করেন, নতুন কোনো সংঘাত শুরু হলে শত্রুপক্ষের জন্য এমন সামরিক 'চমক' অপেক্ষা করছে, যা তারা কল্পনাও করেনি। আগের যুদ্ধ থেকে অর্জিত অভিজ্ঞতায় ইরান ভবিষ্যতে আরও বড় বিস্ময় দিতে প্রস্তুত বলেও জানান তিনি।
অন্যদিকে ওয়াশিংটন ইরানের সর্বশেষ কূটনৈতিক প্রস্তাবে কোনো অগ্রগতি দেখছে না বলে হোয়াইট হাউজ সূত্রে জানিয়েছে অ্যাক্সিওস। এর মাঝেই সোমবার রাতে ট্রাম্প জাতীয় নিরাপত্তা দলের সঙ্গে জরুরি বৈঠকে বসেন, যেখানে ইরানের বিরুদ্ধে সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।
মতামত দিন