আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

বেইজিং সফরে যাওয়ার আগে ভিডিও বার্তায় পুতিন।

নিজেস্ব প্রতিবেদক:

চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের আমন্ত্রণে বেইজিং সফরে যাওয়ার আগে ভিডিও বার্তায় পুতিন বলেন, দুই দেশের সম্পর্ক এখন ইতিহাসের সর্বোচ্চ পর্যায়ে। তবে এই বন্ধুত্ব কোনো তৃতীয় দেশকে লক্ষ্য করে নয় বলেও স্পষ্ট করেন তিনি।

পুতিনের ভাষ্যে, দুই দেশের সম্পর্ক দাঁড়িয়ে আছে পারস্পরিক আস্থা, সম্মান এবং একে অপরের সার্বভৌমত্বের প্রতি সমর্থনের ওপর। ২৫ বছর আগে সই হওয়া বন্ধুত্বচুক্তির পর থেকে এই কৌশলগত অংশীদারিত্ব ক্রমেই গভীর হয়েছে।

অর্থনৈতিক দিক থেকেও দুই দেশ এগিয়েছে। দ্বিপাক্ষিক বাণিজ্য এরই মধ্যে ২০০ বিলিয়ন ডলার ছাড়িয়েছে এবং লেনদেনের বড় অংশ হচ্ছে রুবল ও ইউয়ানে — ডলার এড়িয়ে। ভিসামুক্ত ব্যবস্থা চালু হওয়ায় পর্যটন ও ব্যবসায়িক যোগাযোগও বাড়বে বলে আশা করছেন তিনি।

সূত্র: রয়টার্স

মতামত দিন